রুশ হামলায় ইউক্রেনের বিপর্যয়, জরুরি প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কি
চরম মানবিক সংকটের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জোর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি খাত বিপর্যস্ত হয়ে পড়ায় তীব্র শীতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রুশ বাহিনী প্রায় ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভ শহরের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে হিটিং বা তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আকাশ সুরক্ষা জোরদার করার বিকল্প নেই বলেও তিনি জোর দেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রুশ হামলায় ইউক্রেনের বিপর্যয়, জরুরি প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কি
চরম মানবিক সংকটের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জোর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি খাত বিপর্যস্ত হয়ে পড়ায় তীব্র শীতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রুশ বাহিনী প্রায় ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভ শহরের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে হিটিং বা তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলা করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আকাশ সুরক্ষা জোরদার করার বিকল্প নেই বলেও তিনি জোর দেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…