রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, জরুরি ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৩:৩১ এএম
রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন, জরুরি ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

মানবিক বিপর্যয়ের মুখে পড়ে পশ্চিমা বিশ্বের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের জোর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জেলেনস্কি বলেন, গত সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টিরও বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ ছাড়াই থাকায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিধ্বস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। হাজার হাজার অ্যাপার্টমেন্টে পানি ও তাপ সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় এরইমধ্যে শহর থেকে প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশ সুরক্ষার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সংকট মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...