মাইনাসে জমে কিয়েভ, বাঁচতে আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র শীতে মানুষ জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে।
গত রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, সপ্তাহজুড়ে রাশিয়া ১ হাজার ৭০০-এরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিকল হওয়ায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

এমন পরিস্থিতিতে ভিলনিয়াসের এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আধুনিক মিসাইলের জোগান নিশ্চিত না করলে এই আকাশ হামলা মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষের এই ব্যাপক আক্রমণ ঠেকাতে না পারলে চরম শীতে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাইনাসে জমে কিয়েভ, বাঁচতে আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র শীতে মানুষ জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে।
গত রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, সপ্তাহজুড়ে রাশিয়া ১ হাজার ৭০০-এরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিকল হওয়ায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে প্রায় ৫ লাখ মানুষকে।

এমন পরিস্থিতিতে ভিলনিয়াসের এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আধুনিক মিসাইলের জোগান নিশ্চিত না করলে এই আকাশ হামলা মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষের এই ব্যাপক আক্রমণ ঠেকাতে না পারলে চরম শীতে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…