বিজ্ঞাপন

শীতে কাঁপছে কিয়েভ, পশ্চিমাদের কাছে মিসাইল চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ৩:১১ এএম
শীতে কাঁপছে কিয়েভ, পশ্চিমাদের কাছে মিসাইল চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের ওপর অব্যাহত রুশ আগ্রাসনের মধ্যে চরম মানবিক সংকট মোকাবিলায় পশ্চিমা বিশ্বের কাছে জরুরি ভিত্তিতে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, গত সপ্তাহজুড়ে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো হিটিং বা তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে।

বিজ্ঞাপন

রাজধানীর মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাতে জানা যায়, শনিবারের ভয়াবহ হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম বিকল হওয়ায় প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ লাখ মানুষকে। জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষায় আধুনিক মিসাইলের জোগান নিশ্চিত না করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...