হিমাঙ্কের নিচে কিয়েভ, মিত্রদের কাছে প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
ইউক্রেনের চলমান মানবিক সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরি ভিত্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস বোমাবর্ষণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ায় তীব্র শীতে জনজীবন অচল হয়ে এসেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রভাবে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভ শহরের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
হিমাঙ্কের নিচে কিয়েভ, মিত্রদের কাছে প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি
ইউক্রেনের চলমান মানবিক সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরি ভিত্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার নিরলস বোমাবর্ষণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ায় তীব্র শীতে জনজীবন অচল হয়ে এসেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রভাবে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভ শহরের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন গত দুই দিন ধরে কোনো ধরনের তাপ সরবরাহ ছাড়াই পড়ে আছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, শনিবারের ভয়াবহ হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, আকাশ সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…