বিজ্ঞাপন

কিয়েভের বিপর্যয়: তীব্র শীতে জরুরি প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ২:১৬ এএম
কিয়েভের বিপর্যয়: তীব্র শীতে জরুরি প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি

চরম মানবিক বিপর্যয়ের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আকুতি জানিয়েছেন। রাশিয়ার নিরলস ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশটির জ্বালানি খাত ধসে পড়েছে এবং মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কোটি মানুষ জীবনযুদ্ধে লিপ্ত। গত রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে তিনি এসব কথা বলেন।

চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর যে বিপুল আক্রমণ চালিয়েছে তা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। জেলেনস্কি জানান, এক সপ্তাহের মধ্যে রাশিয়া ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর ভাষ্যমতে, শনিবারের হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে যাওয়ায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এছাড়া কয়েক হাজার অ্যাপার্টমেন্টে পানি ও তাপ সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কিয়েভ থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হাড়কাঁপানো শীতে গত দুই দিন ধরে রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো তাপ সরবরাহ ছাড়াই মানুষ দিন কাটাচ্ছেন। ভিলনিয়াসে এক অনুষ্ঠানে জেলেনস্কি স্পষ্ট করে জানান, আকাশ সুরক্ষায় আধুনিক মিসাইলের জোগান না থাকলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...