জেলেনস্কির জরুরি আহ্বান: আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র চাই
গুরুতর মানবিক সংকটের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছ থেকে অবিলম্বে উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আকুতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা রুশ হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় চরম শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা।
রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন দীর্ঘ দুই দিন ধরে বিদ্যুৎ ও তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই বিপর্যয় মোকাবিলা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমাদের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যাবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জেলেনস্কির জরুরি আহ্বান: আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র চাই
গুরুতর মানবিক সংকটের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছ থেকে অবিলম্বে উন্নতমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আকুতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা রুশ হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় চরম শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা।
রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবন দীর্ঘ দুই দিন ধরে বিদ্যুৎ ও তাপ সরবরাহহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাত দিয়ে জানা গেছে, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই বিপর্যয় মোকাবিলা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমাদের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যাবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…