প্রচণ্ড শীতে ইউক্রেন: জরুরি বিমান প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১:৫৮ এএম
প্রচণ্ড শীতে ইউক্রেন: জরুরি বিমান প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আহ্বান

ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ে পশ্চিমাঞ্চলীয় মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি খাত ধ্বংস হয়ে যাওয়ায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চরম শীতের মধ্যেও নাগরিকরা বিদ্যুৎ ও হিটিং সুবিধা বঞ্চিত হচ্ছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে রোববার জেলেনস্কি সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টির বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ নেই। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় রাজধানীর ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং বিপদজনক পরিস্থিতি এড়াতে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিলনিয়াসে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করা পর্যন্ত এই সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...