কিয়েভের বিপর্যয়ে জরুরি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন জেলেনস্কি

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১:৩২ এএম
কিয়েভের বিপর্যয়ে জরুরি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন জেলেনস্কি

গুরুতর মানবিক সংকটের মুখে ইউক্রেন। রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে পশ্চিমা মিত্রদের প্রতি জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০টির বেশি ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে কিয়েভসহ বিভিন্ন শহরের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গত দুই দিন ধরে রাজধানীর প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো হিটিং বা তাপ সরবরাহ নেই।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় ১২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে। এমন পরিস্থিতিতে ভিলনিয়াসে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...