শীতে কাঁপছে কিয়েভ, আকাশ প্রতিরক্ষার আকুতি জেলেনস্কির

প্রাইম বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬ ১:০১ এএম
শীতে কাঁপছে কিয়েভ, আকাশ প্রতিরক্ষার আকুতি জেলেনস্কির

ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে অবিলম্বে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার অবিরাম হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র শীতের মধ্যে সাধারণ মানুষের জীবন দুর্বিসাহে পরিণত হয়েছে।

গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া প্রায় ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো তাপ সরবরাহ ছাড়াই মানুষকে কাটাতে হচ্ছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানান, শনিবারের হামলায় কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ১ দশমিক ২ মিলিয়নের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষকে।

ভিলনিয়াসের এক অনুষ্ঠানে জেলেনস্কি জোর দিয়ে বলেন, এই বিপুল পরিমাণ আকাশ হামলা মোকাবেলায় ইউক্রেনের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আকাশ সুরক্ষায় আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করতে পারলে এই সঙ্কট থেকে উত্তরণ সম্ভব হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...