জ্বালানি সংকটে জর্জরিত ইউক্রেন, আকাশ প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আবেদন
মস্কোর অব্যাহত বিমান হামলার মুখে গুরুতর মানবিক সংকটের সৃষ্টি হয়েছে ইউক্রেনে। এ পরিস্থিতিতে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানীসহ দেশটির জ্বালানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে রোববার (২৫ জানুয়ারি) পৌঁছে জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০ ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন ব্যাপক হামলা ঠেকাতে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে বিদ্যুৎ ও হিটিং সরবরাহ বন্ধ রয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় হাজার হাজার মানুষ জীবন যাপন করছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়ায় প্রায় ১২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিপদ এড়াতে শহর থেকে পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, আকাশ সুরক্ষার জন্য উন্নত মানের ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জ্বালানি সংকটে জর্জরিত ইউক্রেন, আকাশ প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আবেদন
মস্কোর অব্যাহত বিমান হামলার মুখে গুরুতর মানবিক সংকটের সৃষ্টি হয়েছে ইউক্রেনে। এ পরিস্থিতিতে পশ্চিমাদের কাছে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানীসহ দেশটির জ্বালানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে রোববার (২৫ জানুয়ারি) পৌঁছে জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার ৭০০ ড্রোন, এক হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন ব্যাপক হামলা ঠেকাতে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, কিয়েভের প্রায় এক হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে বিদ্যুৎ ও হিটিং সরবরাহ বন্ধ রয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় হাজার হাজার মানুষ জীবন যাপন করছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, শনিবারের হামলায় রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম ভেঙে পড়ায় প্রায় ১২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিপদ এড়াতে শহর থেকে পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, আকাশ সুরক্ষার জন্য উন্নত মানের ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…