তীব্র শীতে ইউক্রেনের বিপর্যয়, জরুরি প্রতিরক্ষার আকুতি জেলেনস্কির
মানবিক বিপর্যয়ের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে তিনি বলেন, অব্যাহত রুশ হামলা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে দেশটির বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় কিয়েভের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গত দুই দিন ধরে রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো তাপ সরবরাহ নেই। শনিবারের ভয়াবহ হামলায় শহরের প্রায় ১ দশমিক ২ মিলিয়ন বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হাজার হাজার অ্যাপার্টমেন্ট পানি ও তাপহীন হয়ে পড়ায় প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন ভয়াবহ ঠান্ডায় হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তীব্র শীতে ইউক্রেনের বিপর্যয়, জরুরি প্রতিরক্ষার আকুতি জেলেনস্কির
মানবিক বিপর্যয়ের মুখে পড়ে পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে পৌঁছে তিনি বলেন, অব্যাহত রুশ হামলা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে দেশটির বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান নিশ্চিত না করলে এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
জেলেনস্কি জানান, গত সপ্তাহে রাশিয়া ১ হাজার ৭০০টির বেশি ড্রোন, ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় কিয়েভের কেন্দ্রীয় হিটিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় গত দুই দিন ধরে রাজধানীর প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে কোনো তাপ সরবরাহ নেই। শনিবারের ভয়াবহ হামলায় শহরের প্রায় ১ দশমিক ২ মিলিয়ন বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, হাজার হাজার অ্যাপার্টমেন্ট পানি ও তাপহীন হয়ে পড়ায় প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন ভয়াবহ ঠান্ডায় হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…