রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, জরুরি সাহায্যের আকুতি জেলেনস্কির
মানবিক বিপর্যয়ের আশঙ্কায় পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের জন্য জরুরি সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা রুশ বোমা বর্ষণ ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি খাত ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো হিটিং বা তাপ সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম, যার প্রভাবে ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিপদ এড়াতে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন করুণ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশ প্রতিরক্ষার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, জরুরি সাহায্যের আকুতি জেলেনস্কির
মানবিক বিপর্যয়ের আশঙ্কায় পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের জন্য জরুরি সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা রুশ বোমা বর্ষণ ও ড্রোন হামলায় দেশটির জ্বালানি খাত ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ১ হাজার ৭০০টিরও বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৩৮০টি গাইডেড বোমা এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিয়েভের প্রায় ১ হাজার ৬৭৬টি বহুতল ভবনে গত দুই দিন ধরে কোনো হিটিং বা তাপ সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় হিটিং সিস্টেম, যার প্রভাবে ১ দশমিক ২ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বিপদ এড়াতে শহর থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন করুণ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশ প্রতিরক্ষার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্রের জোগান না থাকলে এই সংকট মোকাবিলা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…