যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিমান এফ-৪৭: সবচেয়ে বিধ্বংসী দাবি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিমান এফ-৪৭: সবচেয়ে বিধ্বংসী দাবি ট্রাম্পের

সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ-৪৭-কে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধবিমান হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেওয়া বক্তব্যে তিনি এই যুদ্ধবিমানের সক্ষমতার প্রশংসা করলেও এর নামকরণ ‘৪৭’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার পছন্দ না হলে এই সংখ্যাটি সরিয়ে দেওয়া হবে।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ঘোষণা দেয় যে, বোয়িং এই আধুনিক যুদ্ধবিমানটি নির্মাণের দায়িত্ব পাবে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাথে সম্ভাব্য সংঘাত এড়াতে এই বিমান ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াশিংটন। বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, তারা মোট ১৮৫টি এফ-৪৭ অর্জন করবে এবং দশকের শেষ নাগাদ এটি যুদ্ধে মোতায়েন করা সম্ভব হবে। এর আগে ২১ মার্চ ওভাল অফিস থেকে ট্রাম্প বলেছিলেন, বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের এই ফাইটার জেটের গতি ও অস্ত্রশক্তি এর আগে কেউ দেখেনি।

এফ-৪৭ নামকরণের পেছনে গভীর তাৎপর্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিখ্যাত পি-৪৭ থান্ডারবোল্ট যুদ্ধবিমানটির স্মৃতিবিজড়িত করতেই এই নাম রাখা হয়েছে। এছাড়া ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী একটি স্বাধীন সামরিক শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেই ইতিহাসকেও এই নাম স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দেশটির ৪৫তম এবং বর্তমানে ৪৭তম প্রেসিডেন্ট হওয়ায় এই সংখ্যাটি তার পদমর্যাদার সাথেও সরাসরি সম্পর্কিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...