মূল্যবান ধাতুর বাজারে ঝড়: স্বর্ণের দাম ছাড়ালো সব রেকর্ড

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৯:৪৮ পিএম
মূল্যবান ধাতুর বাজারে ঝড়: স্বর্ণের দাম ছাড়ালো সব রেকর্ড

আন্তর্জাতিক বাজারে এক বিরল ঘটনা ঘটেছে – মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের আভাস ও বিশ্ব রাজনীতিতর উত্তেজনার প্রভাবে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। একই সাথে রুপা এবং প্লাটিনামের দামও অভাবনীয় উর্ধ্বগতিতে রয়েছে।

গত বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে, যদিও ট্রেডিং সেশনের শুরুতে এটি ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলারের রেকর্ড স্পর্শ করেছিল। ফেব্রুয়ারি মাসে ডেলিভারির জন্য নির্ধারিত মার্কিন স্বর্ণ ফিউচার্সের দামও প্রতি আউন্স ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে উন্নীত হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দুর্বল অর্থনৈতিক তথ্য এবং ফেড কর্মকর্তাদের নরম অবস্থানের কারণে ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ সাধারণত বাড়ে।

এদিকে, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আরবিসি ক্যাপিটাল মার্কেটস তাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলছে, ২০২৬ সালে স্বর্ণের দাম গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে ৫ হাজার ১০০ ডলারে পৌঁছাতে পারে।

রুপার বাজারেও লাফ লাফ অব্যাহত। শিল্প চাহিদা বৃদ্ধি ও মজুদ হ্রাসের কারণে বুধবার স্পট রুপার দাম ৭২ দশমিক ২৭ ডলারে লেনদেন হয়, যা ইতিহাসের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করেছিল। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ২ হাজার ৩৫১ ডলার ও ১ হাজার ৮৯৭ ডলারে উন্নীত হয়ে নতুন রেকর্ড গড়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...