জোট ছাড়াই ভোটের মাঠে, গণতন্ত্রের জন্য যুদ্ধের ডাক বিজয়ের
তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। গত রোববার মামল্লাপুরমে নিজের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক কৌশলগত বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের এই লড়াই কেবল নির্বাচনে জয়ের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া এই অভিনেতা-রাজনীতিক বলেন, যারা এই যুদ্ধে সামিল হবেন তারাই তার দলের ‘কমান্ডো’।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং নতুন সিনেমা মুক্তিতে বাধার মাঝেও নিজের অবস্থানে অটল রয়েছেন ৫১ বছর বয়সী এই তারকা। প্রায় তিন হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় তিনি জানান, চাপের মুখে তিনি আত্মসমর্পণ করবেন না। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকে-কে একযোগে আক্রমণ করে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলো ক্ষমতাসীনদের ভুয়া ভোটের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, দুর্নীতি ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার দলেরই আছে।

আগামী ২৬ জানুয়ারি থেকে রাজ্যের সব ২৩৪টি বিধানসভা আসনে প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে টিভিকে। রাজনৈতিক জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল বিজয়ই। তিনি দৃঢ়চিত্তে জানান, কোনো বন্ধু ছাড়াই তারা একাই নির্বাচনে জয়লাভ করবে। সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, প্রতিটি ভোট রক্ষা করতে হবে এবং ভয়ের কাছে নত হওয়া যাবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জোট ছাড়াই ভোটের মাঠে, গণতন্ত্রের জন্য যুদ্ধের ডাক বিজয়ের
তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। গত রোববার মামল্লাপুরমে নিজের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক কৌশলগত বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের এই লড়াই কেবল নির্বাচনে জয়ের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া এই অভিনেতা-রাজনীতিক বলেন, যারা এই যুদ্ধে সামিল হবেন তারাই তার দলের ‘কমান্ডো’।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং নতুন সিনেমা মুক্তিতে বাধার মাঝেও নিজের অবস্থানে অটল রয়েছেন ৫১ বছর বয়সী এই তারকা। প্রায় তিন হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় তিনি জানান, চাপের মুখে তিনি আত্মসমর্পণ করবেন না। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকে-কে একযোগে আক্রমণ করে তিনি বলেন, ভোটকেন্দ্রগুলো ক্ষমতাসীনদের ভুয়া ভোটের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, দুর্নীতি ও অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার দলেরই আছে।

আগামী ২৬ জানুয়ারি থেকে রাজ্যের সব ২৩৪টি বিধানসভা আসনে প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে টিভিকে। রাজনৈতিক জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল বিজয়ই। তিনি দৃঢ়চিত্তে জানান, কোনো বন্ধু ছাড়াই তারা একাই নির্বাচনে জয়লাভ করবে। সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, প্রতিটি ভোট রক্ষা করতে হবে এবং ভয়ের কাছে নত হওয়া যাবে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…