ইউএইতে পারমিট ছাড়া কাজের সুযোগ নেই, মানতে হবে কঠোর নিয়ম

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৯:৪৪ পিএম
ইউএইতে পারমিট ছাড়া কাজের সুযোগ নেই, মানতে হবে কঠোর নিয়ম

সংযুক্ত আরব আমিরাতে বৈধ সরকারি ওয়ার্ক পারমিট ছাড়া কোনো ব্যক্তিকে কর্মসংস্থান দেওয়া বা কাজ করার সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদিত পারমিট না থাকলে কোনো নিয়োগকর্তাই কর্মী নিয়োগ দিতে বা কাজে লাগাতে পারবেন না।

আইন অনুযায়ী বৈধ কাগজপত্র বিহীন কর্মসংস্থান সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই নিয়ম লঙ্ঘন করলে শ্রম আইনের অধীনে কঠোর শাস্তির বিধান রয়েছে। মন্ত্রণালয় জানায়, শ্রমবাজারে স্বচ্ছতা আনা, অপব্যবহার রোধ করা এবং কর্মসংস্থান ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখাই এই কঠোর আইন প্রয়োগের মূল লক্ষ্য।

বর্তমানে আমিরাতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে, যার মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগ, খণ্ডকালীন, অস্থায়ী এবং প্রকল্পভিত্তিক কাজের অনুমতি। এর মধ্যে বিদেশ থেকে সরাসরি নিয়োগ এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া পারিবারিক স্পনসরশিপে থাকা ব্যক্তি এবং স্বল্পমেয়াদী প্রকল্পের কর্মীদের জন্যও রয়েছে আলাদা পারমিট ব্যবস্থা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...