মার্কিন হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে ইরানের সর্বোচ্চ নেতা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৯:২০ পিএম
মার্কিন হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আক্রমণের আশঙ্কায় তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি ইরানে হামলা চালাতে যাচ্ছে বলে ইসরায়েল ধারণা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর ইরান যে পাল্টা আক্রমণ চালাতে পারে, সে জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। সব ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েনে ওয়াশিংটনের আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...