হামলার আশঙ্কায় বাঙ্কারে খামেনি, প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৯:০১ পিএম
হামলার আশঙ্কায় বাঙ্কারে খামেনি, প্রস্তুতি সম্পন্ন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। দেশটির রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, আমেরিকার আক্রমণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ইরানে হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক বাহিনী জড়ো করছে যুক্তরাষ্ট্র। গত আট মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় সামরিক শক্তি প্রদর্শন, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এছাড়াও ফাইটার স্কোয়াড্রন ও উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি গণমাধ্যমগুলো পূর্বাভাস দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানে হামলা শুরু করবে। হামলার পর ইরান যে পাল্টা আক্রমণ চালাতে পারে, সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...