নিরাপত্তা ছাড়াই তাইপেই ১০১ জয় করলেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৮:৩৮ পিএম
নিরাপত্তা ছাড়াই তাইপেই ১০১ জয় করলেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স

তাইওয়ানের সর্বোচ্চ ভবন তাইপেই ১০১-এর চূড়ায় কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সফলভাবে আরোহণ করে বিশ্বজুড়ে তাক লাগিয়েছেন বিখ্যাত মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত এই বিপড়জ্জনক অভিযানে মাত্র ৯১ মিনিট সময় নেন তিনি। নেটফ্লিক্সের লাইভ সম্প্রচার ও হাজারো দর্শকের সামনে ১ হাজার ৬৬৭ ফুট উচ্চতার এই ভবনের শীর্ষে পৌঁছে তিনি এক নতুন নজির স্থাপন করেছেন।

‘ফ্রি সোলো’ বা সুরক্ষাহীন পদ্ধতিতে এই আরোহণ শেষে অ্যালেক্স জানান, তাইপেই দেখার এর চেয়ে সুন্দর কোনো উপায় হতে পারে না এবং এই অনুভূতি সত্যিই অসাধারণ। অভিযানটি প্রথমে অনুমতি ছাড়াই করার কথা ভাবলেও ভবন ও আয়োজক কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি আইনি প্রক্রিয়া মেনেই এগিয়েছেন। এ বিষয়ে অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ মন্তব্য করেন, কোনো ভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন আরোহীর ওপর এতটা আস্থা রেখে অনুমতি দেওয়া খুবই বিরল ঘটনা।

২০০৪ সালে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত ফরাসি আরোহী অ্যালাইন রবার্ট নিরাপত্তা দড়ি ব্যবহার করে প্রায় চার ঘণ্টায় এই ভবনে ওঠেছিলেন। কোনো সরঞ্জাম ছাড়াই অ্যালেক্স মাত্র ৯১ মিনিটে সেই রেকর্ড ভঙ্গ করেছেন। সাধারণত রাজনৈতিক বা প্রযুক্তিগত কারণে আলোচনায় থাকা তাইওয়ান এবার এই রোমাঞ্চকর ঘটনার মাধ্যমে বিশ্বে ভিন্নভাবে পরিচিতি পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক মাধ্যমে এই অভিযানের প্রশংসা করে বলেছেন, বিশ্ব এখন তাইপেই ১০১-এর স্থাপত্যের পাশাপাশি তাইওয়ানের মানুষের উষ্ণতা ও দেশের সৌন্দর্যও প্রত্যক্ষ করতে পেরেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...