মার্কিন হামলার ভয়ে বাঙ্কারে ইরানের সর্বোচ্চ নেতা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম
মার্কিন হামলার ভয়ে বাঙ্কারে ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ইরানে হামলা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক বাহিনী ও যুদ্ধাস্ত্র জড়ো করেছে ওয়াশিংটন। রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রনস এবং অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে মোতায়েন করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, ইরানের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে সব ধরনের যুদ্ধাস্ত্র সম্পূর্ণভাবে প্রস্তুত করতে যুক্তরাষ্ট্রের আর মাত্র কয়েক দিন সময় লাগবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...