বিজ্ঞাপন

একাত্তরে বাংলাদেশের পাশে থাকা বিবিসি সাংবাদিক মার্ক টালির মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৬:২৬ পিএম
একাত্তরে বাংলাদেশের পাশে থাকা বিবিসি সাংবাদিক মার্ক টালির মৃত্যু

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া বিবিসির প্রবীণ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। ৯০ বছর বয়সে গত রোববার, ২৫ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বজুড়ে সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৬৪ সালে বিবিসিতে যোগদানের পর ১৯৬৫ সালে দিল্লিতে বদলি হন মার্ক টালি। দীর্ঘদিন তিনি বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সংবাদ সংগ্রহ করেছেন। ১৯৭১ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন তিনি। ওই সময় পাকিস্তান সরকার শুধুমাত্র দুইজন সাংবাদিককে এই অনুমতি দিয়েছিল, যার মধ্যে তিনি অন্যতম।

বিজ্ঞাপন

সেই সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মার্ক টালি জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে সড়ক পথেই রাজশাহী পর্যন্ত গিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভেতর থেকে তাঁর পাঠানো খবরগুলো বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের নির্মম বাস্তবতা তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...