বিজ্ঞাপন

বিবিসির প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির মৃত্যু, যিনি ৭১-এ বাংলাদেশের পাশে ছিলেন

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৬:২২ পিএম
বিবিসির প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির মৃত্যু, যিনি ৭১-এ বাংলাদেশের পাশে ছিলেন

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশটির পাশে দাঁড়ানো বিবিসির বিখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। ৯০ বছর বয়সে রবিবার, ২৫ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ব্রিটিশ সাংবাদিক।

দীর্ঘ কর্মজীবনে ১৯৬৪ সালে বিবিসিতে যোগদানের পর ১৯৬৫ সালে তাকে দিল্লিতে পদায়ন করা হয়। সেখান থেকেই তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশ ও ভারত নিয়ে ব্যাপকভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে যুদ্ধের খবর সংগ্রহে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন মার্ক টালি। ওই সময় পাকিস্তান সরকার বিরল ছাড় হিসেবে মাত্র দুজন সাংবাদিককে এই অনুমতি প্রদান করেছিল।

বিজ্ঞাপন

নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে মার্ক টালি জানিয়েছিলেন, ১৯৭১ সালের সফরে তিনি সড়কপথে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত গিয়েছিলেন। বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরায় এই সাংবাদিকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...