নিষেধাজ্ঞা এড়াতে তেল পাচার, ভূমধ্যসাগরে রুশ জাহাজ আটক
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনের অভিযোগে একটি বিশাল তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফরাসি নৌবাহিনী। গত বৃহস্পতিবার স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে থামানোর পর, রোববার দক্ষিণ ফ্রান্সের গালফ অব ফস এলাকায় এনে নোঙর করা হয়েছে। বর্তমানে জাহাজটির চারপাশে ফরাসি নৌবাহিনী ও জেনদারমেরি বাহিনীর কড়া নজরদারি জারি রয়েছে।
২৪৯ মিটার লম্বা এই ট্যাংকারটির পরিচয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তালিকায় এটি ‘দ্য গ্রিঞ্চ’ নামে রুশ শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে চিহ্নিত, অন্যদিকে ইইউ ও যুক্তরাষ্ট্রের তালিকায় একে ‘কার্ল’ বলা হয়েছে। মার্সেইয়ের সরকারি কৌঁসুলির তত্ত্বাবধানে জাহাজটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যেখানে প্রধান অভিযোগ হলো এটি কোনো দেশের পতাকা প্রদর্শন করছিল না। রোববার সকালে জাহাজটিকে মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে দেখা গেছে।

নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনকারী এমন সন্দেহভাজন মোট ৫৯৮টি জাহাজের ওপর ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে কড়া নজর রয়েছে। এই ‘শ্যাডো ফ্লিট’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ফ্রান্স নোঙর করা জাহাজটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিষেধাজ্ঞা এড়াতে তেল পাচার, ভূমধ্যসাগরে রুশ জাহাজ আটক
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনের অভিযোগে একটি বিশাল তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফরাসি নৌবাহিনী। গত বৃহস্পতিবার স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে থামানোর পর, রোববার দক্ষিণ ফ্রান্সের গালফ অব ফস এলাকায় এনে নোঙর করা হয়েছে। বর্তমানে জাহাজটির চারপাশে ফরাসি নৌবাহিনী ও জেনদারমেরি বাহিনীর কড়া নজরদারি জারি রয়েছে।
২৪৯ মিটার লম্বা এই ট্যাংকারটির পরিচয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তালিকায় এটি ‘দ্য গ্রিঞ্চ’ নামে রুশ শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে চিহ্নিত, অন্যদিকে ইইউ ও যুক্তরাষ্ট্রের তালিকায় একে ‘কার্ল’ বলা হয়েছে। মার্সেইয়ের সরকারি কৌঁসুলির তত্ত্বাবধানে জাহাজটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যেখানে প্রধান অভিযোগ হলো এটি কোনো দেশের পতাকা প্রদর্শন করছিল না। রোববার সকালে জাহাজটিকে মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে দেখা গেছে।

নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনকারী এমন সন্দেহভাজন মোট ৫৯৮টি জাহাজের ওপর ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে কড়া নজর রয়েছে। এই ‘শ্যাডো ফ্লিট’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ফ্রান্স নোঙর করা জাহাজটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…