বিজ্ঞাপন

অর্থনীতির চাপে ইরান, শাসন ব্যবস্থার বড় পরিবর্তন অনিবার্য

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৫:৪৪ পিএম
অর্থনীতির চাপে ইরান, শাসন ব্যবস্থার বড় পরিবর্তন অনিবার্য

বিক্ষোভ দমনের মাধ্যমে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইরান। দৃশ্যত শান্ত থাকলেও অভ্যন্তরে পুঞ্জীভূত জনক্ষোভ ও অর্থনৈতিক ধস দেশটিকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলি ভায়েজ মনে করেন, বর্তমান স্থিতাবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না এবং বড় ধরনের সংস্কার না হলে দেশটির পতন অনিবার্য হয়ে উঠবে।

ইরানের মূল সংকট হলো ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গত এক দশকে মুদ্রার মানের রেকর্ড পতন, তেল রপ্তানি হ্রাস এবং ৪০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করার দাবি জানিয়েছে। হিজবুল্লাহর দুর্বলতা, সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইসরাইলের সরাসরি হামলার মুখে তেহরান তার পুরনো নীতি পুনর্মূল্যায়নে বাধ্য হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ইরান ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্ব থেকে সামরিক নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে, যেখানে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে। মোহাম্মদ আলী শাবানি বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আয়াতুল্লাহ খামেনির পরে ইরানের বর্তমান রূপ আর থাকবে না। সোভিয়েত ইউনিয়নের মতো আমূল পরিবর্তন নাকি জনবিস্ফোরণ—পথ যেটুকুই হোক, ইরানে বড় ধরনের পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...