চীনা সেনাবাহিনীতে বড় শুদ্ধি অভিযান, শি’র অন্যতম বিশ্বস্ত তদন্তে
চীনের সামরিক বাহিনীতে ব্যাপক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত ব্যক্তি এবং শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঝাং ছাড়াও আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলির বিরুদ্ধেও অনুরূপ তদন্ত চলছে। অনেকে মনে করছেন, সাধারণত দুর্নীতির অভিযোগ বোঝাতেই চীনে এ ধরনের পরিভাষা ব্যবহার করা হয়। গত বছরের অক্টোবরে নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কারের পর এটিই সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য শুদ্ধি অভিযান হিসেবে দেখা হচ্ছে।

৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়া চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সাবেক সহ-সভাপতি ছিলেন এবং কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম পলিটব্যুরোর সদস্য ছিলেন। তার বাবা ছিলেন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯৬৮ সালে যোগদানকারী ঝাং হাতেগোনা কয়েকজন যুদ্ধ-অভিজ্ঞ নেতার একজন। অবসর বয়স অতিক্রান্ত হওয়ার পরও শি জিনপিংয়ের আস্থার কারণে তাকে দায়িত্বে বহাল রাখা হলেও, সাম্প্রতিক এই তদন্ত সেই সম্পর্কে জটিলতা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চীনা সেনাবাহিনীতে বড় শুদ্ধি অভিযান, শি’র অন্যতম বিশ্বস্ত তদন্তে
চীনের সামরিক বাহিনীতে ব্যাপক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত ব্যক্তি এবং শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঝাং ছাড়াও আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলির বিরুদ্ধেও অনুরূপ তদন্ত চলছে। অনেকে মনে করছেন, সাধারণত দুর্নীতির অভিযোগ বোঝাতেই চীনে এ ধরনের পরিভাষা ব্যবহার করা হয়। গত বছরের অক্টোবরে নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কারের পর এটিই সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য শুদ্ধি অভিযান হিসেবে দেখা হচ্ছে।

৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়া চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সাবেক সহ-সভাপতি ছিলেন এবং কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম পলিটব্যুরোর সদস্য ছিলেন। তার বাবা ছিলেন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯৬৮ সালে যোগদানকারী ঝাং হাতেগোনা কয়েকজন যুদ্ধ-অভিজ্ঞ নেতার একজন। অবসর বয়স অতিক্রান্ত হওয়ার পরও শি জিনপিংয়ের আস্থার কারণে তাকে দায়িত্বে বহাল রাখা হলেও, সাম্প্রতিক এই তদন্ত সেই সম্পর্কে জটিলতা তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…