বিজ্ঞাপন

প্রবল ঝড়ে গ্রিনল্যান্ডের নুকে বিদ্যুৎ বিপর্যয়, সংকটে যোগাযোগ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৪:২৮ পিএম
প্রবল ঝড়ে গ্রিনল্যান্ডের নুকে বিদ্যুৎ বিপর্যয়, সংকটে যোগাযোগ

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানী নুকে আঘাত হানা প্রবল ঝড়ো হাওয়ায় শহরের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ফলে প্রায় ২০ হাজার মানুষের বসবাসের এই শহরটি অন্ধকারে নিমজ্জিত হয় এবং ইন্টারনেটসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩০ মিনিটে এই বিপর্যয় ঘটে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে শহরের প্রধান বিদ্যুৎ উৎস বুকসেফিয়র্ড জলবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনে গুরুতর ত্রুটি দেখা দেয়। এর প্রভাবে বিতরণ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে অনেক এলাকায় পানির পাম্পও বন্ধ হয়ে গিয়ে পানি সরবরাহে সমস্যা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিদ্যুৎকেন্দ্র সক্রিয় করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে শহরের কিছু কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হলেও পুরো ব্যবস্থা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল করতে কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...