ভারতীয় হিন্দুত্ববাদীদের সীমান্ত অবরোধ, বাংলাদেশগামী পণ্যবাহী যানবাহন আটক

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৯:১৭ পিএম
ভারতীয় হিন্দুত্ববাদীদের সীমান্ত অবরোধ, বাংলাদেশগামী পণ্যবাহী যানবাহন আটক

পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের কর্মীরা বুধবার বিক্ষোভ প্রদর্শন করে এবং বাংলাদেশের দিকে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলো আটকে দেয়।

বিক্ষোভটি মূলত উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্তে সংগঠিত হয়। সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকে এবং ট্রাক টার্মিনালে অবস্থান নিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া ট্রাকগুলো আটকানোর সময় চালকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারা ভারত থেকে বাংলাদেশে চাল, ডাল, পেঁয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় সীমান্ত দিয়ে বাংলাদেশগামী ট্রাক চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ঘোজাডাঙা সীমান্তে আন্দোলনকারী রাজেন্দ্র সাহা জানান, বাংলাদেশের নেতাদের ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদে তারা এই আন্দোলন করছেন এবং কোনো পণ্যই বাংলাদেশে যেতে দেবেন না বলে ঘোষণা দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...