বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতঝড়: বিদ্যুৎহীন লাখো মানুষ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৩:৫০ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতঝড়: বিদ্যুৎহীন লাখো মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাস ও লুইজিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যে বরফের চাপে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে এক লাখ ৬০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, আরকানসাস ও কেনটাকিসহ মোট ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঝড় কবলিত এলাকার মানুষকে নিরাপদ থাকতে এবং উষ্ণ থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে, বিরূপ আবহাওয়ার কারণে ইতিমধ্যেই প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডেল্টা, ইউনাইটেড ও জেট ব্লুর মতো বিমান সংস্থাগুলো যাত্রীদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে।

বিজ্ঞাপন

মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে সপ্তাহের শুরু পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে তুষারপাত ও হাড় হিম করা ঠান্ডা বয়ে যাবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জনগণকে পর্যাপ্ত খাবার ও জ্বালানি মজুদ রাখার আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ সংকট সামাল দিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ টেক্সাসে ব্যাকআপ জেনারেটর ব্যবহারের জরুরি অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...