মিনিয়াপোলিসে নার্স হত্যা: সরকারি বক্তব্যকে ‘মিথ্যা’ বলছেন গভর্নর
মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। গত ২৪ জানুয়ারি শনিবার অভিবাসনবিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটলেও, নিহতের পরিবার ও মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ ফেডারেল কর্তৃপক্ষের দেওয়া বিবরণকে পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম দাবি করেছেন, অ্যালেক্স প্রেট্টি নয় মিলিমিটারের সেমি-অটোমেটিক পিস্তল নিয়ে কর্মকর্তাদের দিকে এগিয়ে যান এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি করা হয়। তবে নিহতের পরিবার ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে বলেছে, অ্যালেক্সের ডান হাতে ছিল মোবাইল ফোন এবং বাম হাত শূন্য ছিল; তিনি হাত উঁচু করে আত্মরক্ষার চেষ্টা করছিলেন। পরিবারের অভিযোগ, আইসিই সদস্যরা এক নারীকে ধাক্কা দেওয়ার সময় তাকে সাহায্য করতে গেলে তাকে পিপার স্প্রে ও পরে গুলি করা হয়।

ফেডারেল কর্তৃপক্ষের এই বর্ণনাকে ‘আজগুবি’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ। অ্যালেক্সকে ‘বন্দুকধারী’ হিসেবে উপস্থাপন করায় ট্রাম্প প্রশাসনের বক্তব্যে তীব্র ক্ষোভ ও মর্মাহত হয়েছেন নিহতের স্বজনরা। তারা জানিয়েছেন, প্রশাসন যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মিনিয়াপোলিসে নার্স হত্যা: সরকারি বক্তব্যকে ‘মিথ্যা’ বলছেন গভর্নর
মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। গত ২৪ জানুয়ারি শনিবার অভিবাসনবিরোধী অভিযানের সময় এই ঘটনা ঘটলেও, নিহতের পরিবার ও মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ ফেডারেল কর্তৃপক্ষের দেওয়া বিবরণকে পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম দাবি করেছেন, অ্যালেক্স প্রেট্টি নয় মিলিমিটারের সেমি-অটোমেটিক পিস্তল নিয়ে কর্মকর্তাদের দিকে এগিয়ে যান এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি করা হয়। তবে নিহতের পরিবার ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাত দিয়ে বলেছে, অ্যালেক্সের ডান হাতে ছিল মোবাইল ফোন এবং বাম হাত শূন্য ছিল; তিনি হাত উঁচু করে আত্মরক্ষার চেষ্টা করছিলেন। পরিবারের অভিযোগ, আইসিই সদস্যরা এক নারীকে ধাক্কা দেওয়ার সময় তাকে সাহায্য করতে গেলে তাকে পিপার স্প্রে ও পরে গুলি করা হয়।

ফেডারেল কর্তৃপক্ষের এই বর্ণনাকে ‘আজগুবি’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ। অ্যালেক্সকে ‘বন্দুকধারী’ হিসেবে উপস্থাপন করায় ট্রাম্প প্রশাসনের বক্তব্যে তীব্র ক্ষোভ ও মর্মাহত হয়েছেন নিহতের স্বজনরা। তারা জানিয়েছেন, প্রশাসন যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…