সীমান্তে উত্তেজনা, বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে দিল হিন্দুত্ববাদী সংগঠন

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৯:১৩ পিএম
সীমান্তে উত্তেজনা, বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে দিল হিন্দুত্ববাদী সংগঠন

পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত এলাকায় বুধবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের কর্মীরা বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করে এবং এ সময় বাংলাদেশমুখী বহু পণ্যবাহী ট্রাক আটকে দেয়।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা, শিলিগুড়ির ফুলবাড়ী এবং মালদহের ঘুচিয়া সীমান্তে প্রায় একই সময়ে এই বিক্ষোভ শুরু হয়। সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা ট্রাক টার্মিনালে অবস্থান নিয়ে বাংলাদেশে যেতে চাওয়া পণ্যবাহী যানবাহন থামিয়ে দেয়। এ নিয়ে ট্রাক চালকদের সাথে তাদের তর্কবিতর্কও হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যে, চাল, ডাল, পেঁয়াজসহ প্রয়োজনীয় সব পণ্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না তারা। রাজেন্দ্র সাহা নামে এক আন্দোলনকারী বলেন, ‘বাংলাদেশের নেতারা ভারতবিদ্বেষী মন্তব্য করছেন, তাই আমরা বাংলাদেশে কোনো পণ্য যেতে দেবো না।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় কয়েক ঘণ্টা পর সীমান্তে ট্রাক চলাচল স্বাভাবিক হয়। এদিকে, ভারতে বড়দিনের প্রাক্কালে খ্রিস্টানদের প্রার্থনা সভায় হামলার ঘটনা ঘটেছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...