মাইনাস তাপমাত্রায় ইউক্রেনে রুশ হামলা, বিদ্যুৎহীন ১২ লাখ পরিবার
জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার নতুন করে বোমাবর্ষণের ফলে শীতের মাঝে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকা। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেশটির প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, রাজধানীর প্রায় সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১৬০ জনেরও বেশি জরুরি কর্মী রাজধানী, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে তাপ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, কিয়েভে ৮ লাখেরও বেশি পরিবার এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে প্রায় ৪ লাখ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর আগে বারবার হামলায় কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক অ্যাপার্টমেন্টে ঠান্ডায় জমাট বেঁধেছে।

প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো বলেছেন, মস্কো রাজধানী কিয়েভ এবং উত্তর ও পূর্বাঞ্চলের চারটি অঞ্চলকে টার্গেট করেছে। তবে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত মেরামত ও আমদানি বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এদিকে, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার মাঝেই এই হামলা পরিচালিত হওয়ায় সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাইনাস তাপমাত্রায় ইউক্রেনে রুশ হামলা, বিদ্যুৎহীন ১২ লাখ পরিবার
জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার নতুন করে বোমাবর্ষণের ফলে শীতের মাঝে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকা। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেশটির প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, রাজধানীর প্রায় সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১৬০ জনেরও বেশি জরুরি কর্মী রাজধানী, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে তাপ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, কিয়েভে ৮ লাখেরও বেশি পরিবার এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে প্রায় ৪ লাখ পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর আগে বারবার হামলায় কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক অ্যাপার্টমেন্টে ঠান্ডায় জমাট বেঁধেছে।

প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো বলেছেন, মস্কো রাজধানী কিয়েভ এবং উত্তর ও পূর্বাঞ্চলের চারটি অঞ্চলকে টার্গেট করেছে। তবে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত মেরামত ও আমদানি বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এদিকে, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার মাঝেই এই হামলা পরিচালিত হওয়ায় সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…