বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ১৩ হাজার ফ্লাইট, জরুরি অবস্থা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১:২৫ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ১৩ হাজার ফ্লাইট, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল এখন ভয়াবহ তুষারঝড়ের কবলে। এর প্রভাবে সেখানে এরইমধ্যে ১৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নিউ মেক্সিকো থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কবার্তার আওতায় রয়েছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত ও বরফবৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি সতর্ক করে বলেছেন, বরফ ধীরে গলবে বলে উদ্ধার কাজ ও স্বাভাবিক অবস্থায় ফিরতে বেগ পেতে হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে এবং জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঝড়ের তাণ্ডবে শনিবার পর্যন্ত দেশটির প্রায় এক লাখ ২০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার মধ্যে টেক্সাস ও লুইজিয়ানা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের চাপে গাছ ভেঙে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ায় প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়াবিদদের মতে, বরফবৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড়ের সমতুল্য হতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...