বিজ্ঞাপন

ছেলে সন্তানের আশায় যুক্তরাজ্যে কন্যাভ্রূণ গর্ভপাত

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম
ছেলে সন্তানের আশায় যুক্তরাজ্যে কন্যাভ্রূণ গর্ভপাত

পুত্র সন্তানের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং সামাজিক চাপের কারণে যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। সেখানে লিঙ্গ নির্ধারণের জন্য গর্ভপাত সম্পূর্ণ আইনবিরোধী হওয়া সত্ত্বেও, গত চার বছরে শত শত ক্ষেত্রে কন্যা ভ্রূণ নষ্ট করার ঘটনা ঘটেছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যে ভারতীয় মায়েদের ক্ষেত্রে প্রতি ১০০ কন্যাশিশুর বিপরীতে জন্ম নিয়েছে গড়ে ১১৮ জন পুত্রসন্তান। জাতীয় গড় যেখানে একশো কন্যার বিপরীতে ১০৫ জন পুরুষ সন্তান, সেখানে সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০৭ ছাড়িয়ে যাওয়া এই হার লিঙ্গনির্বাচনী গর্ভপাতের ইঙ্গিত দেয়। প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে জন্মহার স্বাভাবিক থাকলেও, তৃতীয় সন্তানের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবছরে অনুপাত দাঁড়িয়েছে ১১৮ থেকে ১০০-এ।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের অনুমান, যেসব ভারতীয় মা ইতিমধ্যে দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, তাঁরা তৃতীয়বার গর্ভধারণের পর কন্যাভ্রূণ থাকলে গর্ভপাত করাতে বাধ্য হচ্ছেন। পুত্র সন্তান পাওয়ার পারিবারিক চাপ এবং সামাজিক কুসংস্কার এই মর্মান্তিক সিদ্ধান্তের পেছনে প্রধান ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...