বিজ্ঞাপন

যুদ্ধ থামাতে ইউক্রেন-রাশিয়া বৈঠক, কোনো চুক্তি নেই

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩২ এএম
যুদ্ধ থামাতে ইউক্রেন-রাশিয়া বৈঠক, কোনো চুক্তি নেই

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং উভয় পক্ষই ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সম্মতি দিয়েছে।

আবুধাবিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কথা হয়েছে। আমিরাতের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি শান্তি কাঠামোর মূল বিষয়গুলো এখানে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে যুদ্ধ শেষ করার শর্ত, বিতর্কিত দনবাস অঞ্চলের ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকটিকে গঠনমূলক বলে অভিহিত করে জানান, ওয়াশিংটন যে সম্ভাব্য কাঠামো ও নিরাপত্তা নিশ্চয়তা প্রস্তাব করেছে তা নিয়ে তারা কাজ করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

ভবিষ্যতের আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেছেন, উভয় পক্ষ সম্মত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠক হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, মস্কো ভবিষ্যতের কোনো আলোচনায় অংশ নিতে প্রস্তুত। এর আগে, বৈঠক শুরুর পূর্বে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন। একজন মার্কিন কর্মকর্তা ওই বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে দাবি করেছেন, যেখানে যুদ্ধ সমাপ্তির উন্মুক্ত পথগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...