গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের নতুন হামলা, নিহত ৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুই শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্প্রতি ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল, সেই স্থানেই ড্রোন হামলায় দুই কিশোর প্রাণ হারায়। এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরে হামলায় বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় গুলিতে একজন এবং শনিবার সকালে খান ইউনিসে এক ব্যক্তির মাথায় গুলি লাগার ঘটনা ঘটে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় আহত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরও অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৪৮১ জন নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের নতুন হামলা, নিহত ৩
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুই শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্প্রতি ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল, সেই স্থানেই ড্রোন হামলায় দুই কিশোর প্রাণ হারায়। এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরে হামলায় বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় গুলিতে একজন এবং শনিবার সকালে খান ইউনিসে এক ব্যক্তির মাথায় গুলি লাগার ঘটনা ঘটে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় আহত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরও অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৪৮১ জন নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…