সীমান্ত সংঘাত থামাতে বৈঠকে বসলো থাইল্যান্ড-কম্বোডিয়া

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৮:৫৪ পিএম
সীমান্ত সংঘাত থামাতে বৈঠকে বসলো থাইল্যান্ড-কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পরিসমাপ্তি ঘটাতে থাইল্যান্ড ও কম্বোডিয়া এক চার দিনের জরুরি বৈঠক শুরু করেছে। গত ৭ ডিসেম্বর দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ শুরু হলে ১৭ দিন পর এই আলোচনার আয়োজন করা হয়।

কম্বোডিয়া সরকারের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চান্থাবুরি প্রদেশের একটি সীমান্ত চেকপোস্টে দুই দেশের কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চলতি মাসে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবার তীব্র আকার ধারণ করে, যার ফলে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সংঘর্ষে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।

বৈঠক শুরুর আ�

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...