শ্রমিক হত্যার প্রতিবাদে ভারতে বাংলাদেশবিরোধী বিক্ষোভ
বাংলাদেশের এক পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলসহ কয়েকটি সংগঠন বুধবার এই বিক্ষোভের আয়োজন করে।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তবে বিএসএফ তাদের সীমান্তের কাছাকাছি থামিয়ে দেয়। একইদিনে কলকাতার হাওড়া ব্রিজ এলাকায় বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ায়।

ত্রিপুরার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বাংলাদেশের আখাউড়া সীমান্তের দিকে মিছিল বের করলেও পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শ্রমিক হত্যার প্রতিবাদে ভারতে বাংলাদেশবিরোধী বিক্ষোভ
বাংলাদেশের এক পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলসহ কয়েকটি সংগঠন বুধবার এই বিক্ষোভের আয়োজন করে।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তবে বিএসএফ তাদের সীমান্তের কাছাকাছি থামিয়ে দেয়। একইদিনে কলকাতার হাওড়া ব্রিজ এলাকায় বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ায়।

ত্রিপুরার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বাংলাদেশের আখাউড়া সীমান্তের দিকে মিছিল বের করলেও পুলিশ তাদের আটকে দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন এবং অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…