চীন কানাডাকে জীবন্ত গ্রাস করবে, ট্রাম্পের ১০০% শুল্কের হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, চীনের হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ‘ড্রপ অব পোর্ট’ বা পথ হলে বেইজিং তাদেরকে জীবন্তভাবে গিলে ফেলবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এর ফলে কানাডার ব্যবসা-বাণিজ্য, সামাজিক কাঠামো এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা যদি চীনের সাথে কোনো ধরনের চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের কানাডিয়ান পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ ভাগ শুল্ক আরোপ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে তিনি কানাডাকে স্মরণ করিয়ে দেন যে, আমেরিকার সৌজন্যেই তারা এখনো বেঁচে আছে এবং নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত।

মার্ক কার্নির সাম্প্রতিক বক্তব্যের জেরে দুই দেশের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়েছে। দাভোসে কার্নি প্রধান শক্তিগুলোর অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সঙ্গে এই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চীন কানাডাকে জীবন্ত গ্রাস করবে, ট্রাম্পের ১০০% শুল্কের হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, চীনের হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ‘ড্রপ অব পোর্ট’ বা পথ হলে বেইজিং তাদেরকে জীবন্তভাবে গিলে ফেলবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এর ফলে কানাডার ব্যবসা-বাণিজ্য, সামাজিক কাঠামো এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা যদি চীনের সাথে কোনো ধরনের চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের কানাডিয়ান পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ ভাগ শুল্ক আরোপ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে তিনি কানাডাকে স্মরণ করিয়ে দেন যে, আমেরিকার সৌজন্যেই তারা এখনো বেঁচে আছে এবং নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত।

মার্ক কার্নির সাম্প্রতিক বক্তব্যের জেরে দুই দেশের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়েছে। দাভোসে কার্নি প্রধান শক্তিগুলোর অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সঙ্গে এই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…