ভারতে বড়দিনের আগে খ্রিষ্টানদের প্রার্থনা সভায় হামলা, ভিডিও ভাইরাল

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৮:১০ পিএম
ভারতে বড়দিনের আগে খ্রিষ্টানদের প্রার্থনা সভায় হামলা, ভিডিও ভাইরাল

ভারতে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)। মধ্য প্রদেশের জবলপুরে পরপর দুটি ঘটনায় প্রার্থনা সভা ও ক্যারল গানের আসরে হামলার অভিযোগ ওঠার পর এগুলোকে ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সিবিসিআই এক বিবৃতিতে বলেছে, শান্তিপূর্ণ ক্যারল গায়ক ও গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলা ভারতের সংবিধানে নিশ্চিত ধর্ম পালনের স্বাধীনতা এবং ভয়হীনভাবে বেঁচে থাকার অধিকারের ওপর সরাসরি আঘাত।

সংগঠনটির বিবৃতি অনুযায়ী, গত ২২ ডিসেম্বর জবলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় একদল লোক ঢুকে পড়ে ধর্মান্তরের অভিযোগ তোলে। তবে আয়োজকেরা সেই অভিযোগ অস্বীকার করেছেন। এর আগেই, ২০ ডিসেম্বর শহরের গোরখপুর এলাকায় আরেকটি প্রার্থনা সভায় হামলার ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রার্থনা সভায় অংশ নেওয়া এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে শিশুদের সামনে গালাগাল ও শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জবলপুর শহর শাখার সহ-সভাপতি অঞ্জু ভরগবীর নাম উঠে এসেছে।

A visually impaired Christian woman in Jabalpur is mocked and manhandled by BJP leader Anju Bhargava, told she’ll be ‘blind in this life and the next’ while a police officer watches silently.This is where we are. What on earth happened to basic humanity? Disgusting.pic.twitter.com/gtvNN99q8k

ভিডিওতে তাকে ওই নারীর হাত মুচড়ে ধরা এবং মুখ চেপে ধরতে দেখা যায়। এ সময় পাশে থাকা এক পুলিশ কর্মকর্তাকে পরিস্থিতি থামাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সিবিসিআই জানিয়েছে, ভিডিওটি দেখে তারা স্তম্ভিত এবং বড়দিনের প্রার্থনা সভা ভাঙচুরে জড়িত ‘জাতিবিরোধী’ শক্তির কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক। সংগঠনটি বিজেপির কাছে অঞ্জু ভরগবীকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...