বিজ্ঞাপন

চীনের সঙ্গে চুক্তি করলেই কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক দিলেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ১০:০২ পিএম
চীনের সঙ্গে চুক্তি করলেই কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, চীনের সাথে যদি কানাডা কোনো বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হয়, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রতিটি কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা জানান।

ট্রাম্প এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন, চীন যাতে যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে কানাডাকে ব্যবহার করতে না পারে। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেছেন, কানাডাকে চীনের পণ্যের ড্রপ অফ পোর্ট বা মধ্যস্থতাকারী হিসেবে ভাবা মারাত্মক ভুল হবে। এর আগে চলতি মাসের শুরুতে কানাডা ও চীন একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছিল, যেখানে কানাডা ৪৯ হাজার চীনা ইলেকট্রিক গাড়ি ৬ দশমিক ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগ পাবে এবং বিনিময়ে চীন কানাডার ক্যানোলা বীজের শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়।

বিজ্ঞাপন

আকর্ষণীয় বিষয় হলো, মাত্র এক সপ্তাহ আগে গত ১৬ জানুয়ারি ট্রাম্প এই চীন-কানাডা চুক্তিকেই সমর্থন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, বেইজিংয়ের সাথে চুক্তি করা কার্নির জন্য ভালো সিদ্ধান্ত। এর আগে ২০২৫ সালের আগস্টে ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছিলেন। যদিও ইউএসএমসিএ চুক্তির অধীনে অধিকাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়, তবে ইস্পাত, তামা এবং গাড়ির যন্ত্রাংশের ওপর এখনও শুল্ক রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...