মালয়েশিয়ার রাজা ও ইউএই প্রেসিডেন্টের সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৭:৫৫ পিএম
মালয়েশিয়ার রাজা ও ইউএই প্রেসিডেন্টের সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিম। এ সাক্ষাৎ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিফলন ঘটেছে।

সুলতান ইব্রাহিম জানান, আবুধাবির কাসর আল বাহর প্রাসাদে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক মালয়েশিয়া ও ইউএইয়ের মধ্যে আরও কৌশলগত ও ভবিষ্যতমুখী সহযোগিতার ভিত্তি গড়ে তুলেছে।

তিনি বলেন, একান্ত বৈঠকে দুই নেতা অর্থনীতি, বিনিয়োগ এবং খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিরক্ষা খাতে মালয়েশিয়া ও ইউএইয়ের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। মালয়েশিয়ার রাজা তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

উল্লেখ্য, ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের বিশেষ আমন্ত্রণে মালয়েশিয়ার ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিম মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ সফরে রয়েছেন। এ সফরের অংশ হিসেবেই আবুধাবির শাসক শেখ মোহাম্মদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...