চীনের সাথে চুক্তি করলে কানাডার ওপর শতভাগ শুল্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য কানাডাকে ব্যবহার করা হলে দেশটির জন্য তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেশী দেশটি যদি বেইজিংয়ের সঙ্গে এমন কোনো চুক্তি করে, তবে চীন তাদের অর্থনীতি ও সামাজিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এমনকি তিনি মন্তব্য করেছেন, বেইজিং কানাডাকে জীবন্তভাবে গিলে ফেলবে।
কানাডার বর্তমান প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীনের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হলেই ওয়াশিংটন কানাডা থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর একশ’ ভাগ শুল্ক আরোপ করবে। এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় তিনি স্মরণ করিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাড়া কানাডার অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়।

কানাডার গভর্নর মার্ক কার্নি দাভোসে বড় শক্তিগুলোর অর্থনৈতিক চাপ নিয়ে যে সতর্কবার্তা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই মূলত এই উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে কৌশলগত চাপ বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার এই বাকযুদ্ধ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চীনের সাথে চুক্তি করলে কানাডার ওপর শতভাগ শুল্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য কানাডাকে ব্যবহার করা হলে দেশটির জন্য তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেশী দেশটি যদি বেইজিংয়ের সঙ্গে এমন কোনো চুক্তি করে, তবে চীন তাদের অর্থনীতি ও সামাজিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এমনকি তিনি মন্তব্য করেছেন, বেইজিং কানাডাকে জীবন্তভাবে গিলে ফেলবে।
কানাডার বর্তমান প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীনের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হলেই ওয়াশিংটন কানাডা থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর একশ’ ভাগ শুল্ক আরোপ করবে। এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় তিনি স্মরণ করিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা ছাড়া কানাডার অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়।

কানাডার গভর্নর মার্ক কার্নি দাভোসে বড় শক্তিগুলোর অর্থনৈতিক চাপ নিয়ে যে সতর্কবার্তা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই মূলত এই উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে কৌশলগত চাপ বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার এই বাকযুদ্ধ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…