বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগ, স্বাস্থ্য খাতে বড় ধাক্কার শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৯:২৭ পিএম
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগ, স্বাস্থ্য খাতে বড় ধাক্কার শঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কারণে বাংলাদেশে সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম ইতিমধ্যেই কমে আসা শুরু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যেসব স্বাস্থ্য সাফল্য অর্জন করেছে, তার অন্যতম প্রধান কারিগর হলো ডব্লিউএইচও। তবে এখন টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি সেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর কার্যক্রম সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির ইতিহাসে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সদস্যপদ থেকে বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশটি ডব্লিউএইচওর সব ধরনের তহবিল বন্ধ করে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ জনসংখ্যা তহবিলসহ (ইউএনএফপি) ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। বিশেষজ্ঞ মুশতাক হোসেন মনে করেন, জরুরি স্বাস্থ্য সেবা এবং দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে এই তহবিল সংকট বড় বাধা হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

এই সম্ভাব্য সংকট মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বে-নজির আহমেদ দ্রুত রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের অবশ্যই স্বাস্থ্য খাতের জন্য বিকল্প অর্থায়ন বা প্রয়োজনীয় অভ্যন্তরীণ বরাদ্দ নিশ্চিত করতে হবে। নইলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি থমকে যেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...