বিজ্ঞাপন

অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ অপবাদে বাঙালি যুবককে পিটিয়ে হত্যা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৮:৩৬ পিএম
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ অপবাদে বাঙালি যুবককে পিটিয়ে হত্যা

অন্ধ্র প্রদেশের কোমারোলু এলাকায় পশ্চিমবঙ্গের এক মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় নড়াচড়া শুরু হয়েছে। নিহতের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। গত বুধবার রাতে চুরির মিথ্যা অপবাদ এবং ‘বাংলাদেশি’ সন্দেহে তাকে নির্মমভাবে আক্রমণ করে খুন করা হয় বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার বাসিন্দা মঞ্জুর আলম দীর্ঘ এক দশক ধরে ওই এলাকায় জরি কারিগর হিসেবে কর্মরত ছিলেন। পরিবার জানিয়েছে, গত মঙ্গলবার তাকে অপহরণ করে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। জীবনের ভয়ে স্বজনরা অনলাইনের মাধ্যমে ৬ হাজার রুপি পাঠালেও বুধবার রাতে তার মৃত্যুর খবর আসে। এর আগেও তাকে বারবার বাংলাদেশি বলে হুমকি দেওয়া হতো।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল কংগ্রেস নেতা গিয়াসউদ্দিন লস্কর এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক উগ্রতার কারণে তার ভাইয়ের ওপর এই আক্রমণ হয়েছে। নিহতের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপ কামনা করে অন্ধ্র প্রদেশ সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...