অনিয়ম ছাড়া জামায়াত ক্ষমতায় আসার সুযোগ নেই: শ্রিংলা
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি না হলে জামায়াতে ইসলামী ক্ষমতার মসনদে বসতে পারবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ পরিবেশে এই দলটির জয়ের কোনো সম্ভাবনাই নেই।
শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রিংলা বলেন, অতীতে জামায়াত কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পেয়েছে বলে তার জানা নেই। জনসমর্থনের এই ঘাটতির কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা কখনো জয়লাভ করতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, যদিও তাদের নিয়ে নানা আলোচনা চলছে, তবে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম না থাকলে তাদের ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব।

বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে এই কূটনীতিক জানান, ভারত সবসময় অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এবং হলে তা কী পরিবেশে হবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন বিরাজমান। নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক বলে তিনি মনে করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অনিয়ম ছাড়া জামায়াত ক্ষমতায় আসার সুযোগ নেই: শ্রিংলা
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি না হলে জামায়াতে ইসলামী ক্ষমতার মসনদে বসতে পারবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ পরিবেশে এই দলটির জয়ের কোনো সম্ভাবনাই নেই।
শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রিংলা বলেন, অতীতে জামায়াত কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পেয়েছে বলে তার জানা নেই। জনসমর্থনের এই ঘাটতির কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা কখনো জয়লাভ করতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, যদিও তাদের নিয়ে নানা আলোচনা চলছে, তবে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম না থাকলে তাদের ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব।

বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে এই কূটনীতিক জানান, ভারত সবসময় অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এবং হলে তা কী পরিবেশে হবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন বিরাজমান। নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক বলে তিনি মনে করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…