বিজ্ঞাপন

সুষ্ঠু নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৫:৪৩ পিএম
সুষ্ঠু নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো প্রকার অনিয়ম না ঘটলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার স্বপ্নও দেখতে পারবে না। তার মতে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এই দলটির পক্ষে জয়লাভ করা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার।

গত ২৩ জানুয়ারি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জানান, অতীতে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনে জামায়াত কখনোই বিজয়ী হতে পারেনি এবং তাদের প্রাপ্ত ভোটের হার কখনোই ৫ থেকে ৭ শতাংশের বেশি হয়নি। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে, এই দলটির তেমন কোনো জনসমর্থন নেই এবং তাদের প্রতি কারো আগ্রহ না থাকলে শুধুমাত্র নির্বাচনী অনিয়মের মাধ্যমেই তারা ক্ষমতায় আসতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় যেখানে সব দল অংশ নিতে পারবে। তবে বর্তমানে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা বা কী পরিস্থিতিতে হবে তা নিয়ে এখনো অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা বিরাজ করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...