সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয় অসম্ভব, দাবি শ্রিংলার
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার তিনি বলেন, যদি নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা কারচুপি না হয়, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এই দলটি কখনো জয়লাভ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেন।
এই কূটনীতিক জানান, অতীতের নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, জামায়াত কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি জনসমর্থন পায়নি। তাই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি আরও উল্লেখ করেন, ভারত সরকার বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যা সবার অংশগ্রহণে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তবে বর্তমানে নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তা নিয়ে তিনি সন্দিহান।

সম্প্রতি দার্জিলিং সফররত শ্রিংলা স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ছাড়া জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে কি না বা কী পরিস্থিতিতে হবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনী নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয় অসম্ভব, দাবি শ্রিংলার
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার তিনি বলেন, যদি নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা কারচুপি না হয়, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এই দলটি কখনো জয়লাভ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেন।
এই কূটনীতিক জানান, অতীতের নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, জামায়াত কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি জনসমর্থন পায়নি। তাই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি আরও উল্লেখ করেন, ভারত সরকার বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যা সবার অংশগ্রহণে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তবে বর্তমানে নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তা নিয়ে তিনি সন্দিহান।

সম্প্রতি দার্জিলিং সফররত শ্রিংলা স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ছাড়া জামায়াত ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে কি না বা কী পরিস্থিতিতে হবে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনী নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…