বিজ্ঞাপন

রুপার দামে রেকর্ড, প্রথমবার ছুঁল ১০০ ডলারের মাইলফলক

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৫:১৮ পিএম
রুপার দামে রেকর্ড, প্রথমবার ছুঁল ১০০ ডলারের মাইলফলক

বিশ্ববাজারে রুপার দাম এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে, যা এর ইতিহাসে প্রথম। গত ২৩ জানুয়ারি স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০১ ডলারে দাঁড়িয়েছে। গয়না, ইলেকট্রনিক্স ও সৌর প্যানেলের মতো শিল্পে ব্যবহৃত এই ধাতুর দাম ২০২৫ সালে যে নজিরবিহীন ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল, তা নতুন বছরেও অব্যাহত রয়েছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেল জানিয়েছেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে স্বর্ণের দাম বাড়ার কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক সস্তা বিকল্প হিসেবে রুপায় ঝুঁকছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, বাজারে সামান্যতম ফাটল ধরলেই এই দ্রুত উত্থান যেকোনো সময় বড় ধরনের পতনে রূপ নিতে পারে। অন্যদিকে, ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ মাইকেল উইডমারের মতে, রুপার ন্যায্য মূল্য প্রায় ৬০ ডলার হওয়া উচিত। ১৯৮৩ সাল থেকে এলএসইজি যে তথ্য সংরক্ষণ করছে, তাতে দেখা যায় ২০২৫ সালে রুপার বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল সর্বোচ্চ ১৪৭ শতাংশ।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরু থেকেই রুপার দাম আরও ৪০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, সৌর প্যানেল প্রস্তুতকারকদের চাহিদা গত বছরই সর্বোচ্চে পৌঁছে গেছে। রেকর্ড দামের কারণে সামগ্রিক শিল্প চাহিদা এখন চাপের মুখে। একই দিনে স্বর্ণের দামও প্রতি আউন্সে ৪ হাজার ৯৮৮ ডলারে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...