ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান জানিয়েছেন, তেল আবিবের এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকেই চরম অস্থিতিশীল করে তুলতে পারে।
বন্ধু হিসেবে কঠিন সত্যটি তুলে ধরেছেন বলে জানিয়েছেন এই তুর্কি মন্ত্রী। তিনি জানান, সম্প্রতি তেহরান সফরে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে তার উদ্বেগের কথা ভাগ করে নিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রতিবেশী দেশটির প্রতি সংহতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আভাস দিয়েছে তেহরান। শুক্রবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শত্রুপক্ষ যদি তাদের ওপর কোনো হামলা চালানোর সাহস দেখায়, তবে তা তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইরানি নেতৃত্বের মধ্যে বাদানুবাদ তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান জানিয়েছেন, তেল আবিবের এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকেই চরম অস্থিতিশীল করে তুলতে পারে।
বন্ধু হিসেবে কঠিন সত্যটি তুলে ধরেছেন বলে জানিয়েছেন এই তুর্কি মন্ত্রী। তিনি জানান, সম্প্রতি তেহরান সফরে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে তার উদ্বেগের কথা ভাগ করে নিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রতিবেশী দেশটির প্রতি সংহতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আভাস দিয়েছে তেহরান। শুক্রবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শত্রুপক্ষ যদি তাদের ওপর কোনো হামলা চালানোর সাহস দেখায়, তবে তা তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইরানি নেতৃত্বের মধ্যে বাদানুবাদ তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…